ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক শৈলকুপা শাহী মসজিদের ৩১ লাখ টাকা গায়েব, মোতাওয়াল্লির বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ চা দোকানির অ্যাকাউন্টে জুয়ার কোটি টাকা, তিন দিনেই লেনদেন ২ কোটি ২৬ লাখ আত্রাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন তাড়াইলে বড় পর্দায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান এনসিপির নেতৃত্বের ওপর ক্ষোভ, পদত্যাগ করলেন সামান্তা শারমিন শ্রীমঙ্গলে ১২০ লিটার চোলাইমদসহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, গোপালগঞ্জে ৯ শিক্ষার্থীকে টিসি বোরহানউদ্দিনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি বালু বিক্রির উৎসব, ইউএনও জহিরুল আলমের সহযোগিতার অভিযোগ

মুখ খুললেন পুতুল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সেখানে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে আগে থেকেই আছেন। তবু মায়ের সঙ্গে দেখা করতে পারেননি বলে দুঃখের কথা জানিয়েছেন সায়মা।

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার শাসনের বিদায় ঘটে। এর সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সজীব ওয়াজেদ জয় সরব থাকলেও সায়মা চুপ ছিলেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক্সে পোস্ট দিয়ে এ নীরবতা ভাঙেন তিনি।

সায়মা ওয়াজেদ ওই পোস্টে লেখেন, আমার ভালোবাসার দেশ বাংলাদেশে মানুষের প্রাণহানির ঘটনায় হৃদয় ভেঙে গেছে। আমার এতটাই মন খারাপ যে, আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে এবং জড়িয়ে ধরতে পারিনি। তবে এ পরিস্থিতিতেও তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

এর আগে সজীব ওয়াজেদ জয় জানান, ভারতে তার বোন কর্মসূত্রে আছেন। মা সেখানে যাওয়ায় খুব একটা সমস্যা হবে না। এ ছাড়া তিনিসহ পরিবারের সবাই বিদেশে স্থায়ী। নিজ নিজ বাসস্থানে তারা অভ্যস্ত হওয়ায় বাংলাদেশে না গেলেও কোনো সমস্যা হবে না।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্বল্প সময়ের জন্য আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে ভারত। দিল্লি থেকে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন।দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু মঙ্গলবার জানিয়েছে, শেখ হাসিনা এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন।

হিন্দু আরও জানিয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন। তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই। যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী। উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাভার উপজেলা খাদ্য কর্মকর্তা মোজাম্মেল হককে ঘিরে নানা বিতর্ক

মুখ খুললেন পুতুল

আপডেট সময় ০২:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪