ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাটখিলে জমি নিয়ে বিরোধে হামলা, হাতুড়ির আঘাতে রক্তাক্ত যুবক ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত ৩ বছর চান আশফাক নিপুণ

কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সোচ্চার ছিলেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ। এবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার ইস্যুতেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। তার মতে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত তিন বছরের জন্য হওয়া উচিত।

গত সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার কথা জানান সেনাপ্রধান। সেই ধারাবাহিকতায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে আজ রাতে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। যেই সরকারের আকার হতে পারে ১৫-২০ জন।

তবে এই সরকারে মেয়াদ নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া হলেও তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দেশের সিস্টেমের রিফর্ম চাচ্ছেন অনেকেই। একই দাবি আশফাক নিপুণেরও।

সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার নিজের ভ্যারিফায়েড ফেসবুকে পোস্ট দিয়ে নিপুণ লিখেছেন, ‘ড. ইউনূসের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত তিন বছর হওয়া উচিত। করাপ্টেড সিস্টেম রিফর্ম করার জন্য। না হলে সিস্টেমের কোণায় কোণায় ভূত থেকে যাবে। আর বাকি সবাই লুটেপুটে খাবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাটখিলে জমি নিয়ে বিরোধে হামলা, হাতুড়ির আঘাতে রক্তাক্ত যুবক

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অন্তত ৩ বছর চান আশফাক নিপুণ

আপডেট সময় ১১:৪৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪