ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং

ডিবি থেকে বের হয়ে যা বললেন মারজুক রাসেল

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে দেশের জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেলের নামে একটি ফেসবুক পেজ থেকে বিভিন্ন স্ট্যাটাস, পোস্ট শেয়ার করা হচ্ছে। যেখানে সরকার বিরোধী উসকানিমূলক কথাবার্তা বলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিষয়টির প্রতিকার চেয়ে রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে অভিযোগ করেছেন মারজুক রাসেল। মারজুকের ফেসবুক থেকে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও সরকার বিরোধী নানা পোস্ট দেওয়া হয়েছে। সেই পোস্টগুলোতে অসংখ্য লাইক ও কমেন্ট পড়েছে। কারণ সাধারণ মানুষ মনে করছেন মারজুক রাসেলই এমনটি করছেন। কিন্তু পেজটি আসলে মারজুক রাসেলের নয়। কেউ তার নাম ও ছবি ব্যবহার করে এটা করছেন বলে জানিয়েছেন মারজুক রাসেল। বিষয়টি পরিষ্কার করার জন্য ডিবির সহযোগিতা চেয়েছেন এই অভিনেতা।

ডিবি কার্যালয় থেকে বের হয়ে সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, যারা আমাকে চেনেন, বিশেষ করে আমার লেখালেখি, আমার অভিনয়, আমার জীবন যাপনের ধরন সম্পর্কে যারা জানেন তারা ছাড়া অধিকাংশ মানুষই দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন। কিন্তু সবাইতো আর আমার লেখার ধরন সম্পর্কে জানেন না।

তিনি আরও বলেন, ‘কোনো কিছুর জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। অনেক সময় গাছ লাগিয়ে ফল পাওয়া যায় না। আবার দুধে জ্বাল দিয়েও সর পাওয়া যায় না। সেই ধৈর্যটা ধরলে সহিংসতা কম হয়। ভায়োলেন্স কম হয়।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর

ডিবি থেকে বের হয়ে যা বললেন মারজুক রাসেল

আপডেট সময় ১১:১৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪