ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে জুতার মালা পরিয়ে গণধোলাই দিল শিক্ষার্থীরা ​কুকুর হত্যা মামলায় দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তি করতে হবে দুই মাসে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সাগরে লঘুচাপ, ঝড়ের শঙ্কায় বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

তিন দিন পর খুললো ব্যাংক, টাকা তুলতে গ্রাহকদের উপচে পড়া ভিড়!

তিন দিন বন্ধ থাকার পর অবশেষে আজ খুলেছে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর তাতেই উপচে পড়া ভিড় দেখা গেছে ব্যাংক গুলোর প্রতিটি শাখাতেই

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ায় সারাদেশ জুড়ে শুক্রবার রাত ১২ টা থেকে হঠাৎ করেই জারি করা হয় কারফিউ। সরকারের জারি করা কারফিউতে টানা তিন কার্যদিবস বন্ধ থাকার পর অবশেষে আজ খুললো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।

তবে, মোবাইল ফিন্যান্স কোম্পানি এবং এটিএম বুথে এখনো মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এ কারণে ব্যাংক খোলার প্রথম দিনেই শাখায় শাখায় গ্রাহকদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানান, বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। একই দিনে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে সব অফিস।

এরই ধারাবাহিকতায় আজ খুলেছে ব্যাংকসহ সমস্ত অফিস আদালত। তবে বুধবার রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন এলাকা ঘুরে এ দেখা যায়, দু-একজন টাকা জমা দিতে এলেও বাকি সব গ্রাহকই এসেছেন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে।

ব্যাংকে আসা কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানা যায়, গত কয়েক দিন ব্যাংক বন্ধ থাকায় তারা টাকা তুলতে পারেননি। এতে তাদের বেশ সমস্যা পোহাতে হয়েছে। তাই আজ ব্যাংক খোলার কথা শুনেই তারা চলে এসেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাউফলে ডাঃ নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন

তিন দিন পর খুললো ব্যাংক, টাকা তুলতে গ্রাহকদের উপচে পড়া ভিড়!

আপডেট সময় ০৪:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪