ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

মোবাইলে আসা ফ্রিল্যান্সারদের আয়ে মিলবে তাৎক্ষণিক সনদ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের ফ্রিল্যান্সারদের আয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে দেশে আনলে তার সনদ তাৎক্ষণিক দিতে পারবে ব্যাংকগুলো।  

বুধবার ( ১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করে ব্যাংকের অথরাইজড ডিলার (এডি বা বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা) শাখাগুলোকে সনদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের এমএফএসের মাধ্যমে আসা আইটি খাতের রপ্তানি আয়ের বিপরীতে লেনদেনের তথ্য বিবরণীর বিপরীতে সনদ ইস্যু করবে। তবে রপ্তানি আয়ের যেটুকু নগদায়ন করা হয়েছে তার পক্ষেই সনদ দিতে বলা হয়েছে। আর গ্রাহক ওই সনদ তার আয়কর বিবরণীতে সংযুক্ত করতে পারবে।

সার্কুলারে আরও বলা হয়, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে রপ্তানি আয় সংক্রান্ত তথ্য দিয়ে সনদ তৈরি হবে। যেখানে রপ্তানি আয়ের সুবিধাভোগী অর্থাৎ প্রাপকের ওয়ালেট নম্বর, টাকার পরিমাণ, বৈদেশিক মুদ্রার পরিমাণ ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে। আর ইলেকট্রনিক প্রক্রিয়ায় সনদ তৈরি হওয়ায় কিউআর কোড সুবিধাও থাকবে।

এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এমএফএস হিসাবের মাধ্যমে শুধু আইটি খাতের রপ্তানি আয় সীমিত পরিসরে আনার সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আর রপ্তানি আয় পেলেও তা আয়কর বিবরণীতে সংযুক্ত করতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আইটি খাতের ব্যবসায়ী ও ফ্রিল্যান্সারদের। কারণ সেখানে আয়ের প্রমাণপত্র দেওয়ার সুযোগ থাকত না। এখন আয়ের সনদ পাবে; আয়কর বিবরণীতেও তা ব্যবহার করতে পারবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

মোবাইলে আসা ফ্রিল্যান্সারদের আয়ে মিলবে তাৎক্ষণিক সনদ

আপডেট সময় ০৯:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২