ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

আইডি হ্যাক করে প্রতারণা : রাবির দুই শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

পরস্পর যোগসাজশে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রন্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

তারা হলেন- রবিন আলী (২১), শাকিব খান (২২) এবং মো. রেজোয়ান ইসলাম (২৩)। রোববার (১৩ নভেম্বর) দিবাগত রাতে নাটোরের লালপুর ও রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল।

এর মধ্যে শাকিব খান এবং রেজোয়ান ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এ সময় তাদের কাছ থেকে ইমো হ্যাক ও প্রতারণার কাজে ব্যবহৃত সাতটি মোবাইল ফোন এবং সাতটি সিম কার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ. ফ. ম. আল কিবরিয়া জানান, তারা দীর্ঘদিন থেকে পরস্পর যোগসাজশ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারীদের ইমো হ্যাক করতো। চক্রের সদস্যরা প্রথমে ইমো ব্যবহারকারী প্রবাসীদের নম্বর সংগ্রহ করেন। পরে তারা কৌশলে টার্গেট করা প্রবাসীর ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে নেন।

এ বিষয়ে খিলগাঁও থানার নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেপ্তার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সোপর্দ করা হলে একদিনের রিমান্ড মঞ্জর করেন আদালত।

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এডিসি নাজমুল জানান, এ ধরনের অপকর্ম করত নাটোরের লালপুরে একটি গ্রুপ তৈরি হয়েছে। সেখানকার অনেককেই শনাক্ত করেছে ডিএমপির সিটি-সাইবার। শিগগিরই সেখানে বড় ধরনের অভিযান পরিচালিত হবে।

তিনি আরো বলেন, কোনোভাবেই মোবাইল বা ইমোতে আসা ওটিপি কাউকেই শেয়ার করা যাবে না। সচেতনতাই সাইবার নিরাপত্তার ভিত্তি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

আইডি হ্যাক করে প্রতারণা : রাবির দুই শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ১২:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২