ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা

গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদা রহমান সুমনা। বর্তমানে তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নাহিদা রহমান সুমনা গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

নাহিদা রহমান সুমনা কূটনীতিক পেশায় যোগ দেওয়ার পর ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা উইংয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নাহিদা দুই দশক ধরে পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন নাহিদা। অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকেও তিনি কূটনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ট্রান্সবাউন্ডারি ওয়াটার ল’র ওপর পড়াশোনার জন্য ফেলোশিপ অর্জন করেন।

নাহিদা রহমান সুমনার স্বামী আসলাম ইকবাল সাবেক অতিরিক্ত সচিব। তাদের দুই পুত্রসন্তান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা

আপডেট সময় ০১:০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪