ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বরগুনার তালতলীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলা লালমনিরহাটে ৩ জনের যাবজ্জীবন বাঞ্ছারামপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আলিম পরীক্ষায় নকল: শিক্ষক কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার ৫ আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ীতে ৫ অস্ত্রধারী গ্রেফতার: র‌্যাব-১০ এর সফল অভিযান পীরগঞ্জে পুকুর থেকে বস্তাবন্দী না’রীর গ’লি’ত ম’র’দে’হ উদ্ধার নারী পাচারের অভিযোগে দুদকের নজরদারিতে ৫৭ রিক্রুটিং এজেন্সি নরসিংদী শিক্ষা প্রকৌশলী রাসেল আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

শ্রীলংকায় খেলতে গেলেন তাসকিন তাওহিদ মোস্তাফিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হয়েছে বাংলাদেশের। সুপার এইট থেকেই বাড়ির পথ ধরতে হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলকে।

তবে বিশ্বকাপের পরও দম ফেলার ফুরসত নেই জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলতে ছুটতে হচ্ছে তাদের।

এর মধ্যে শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নিতে আজ দুপুরে দেশ ছেড়েছেন দুই পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং ব্যাটসম্যান তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

এলপিএলে একই দলে খেলবেন মোস্তাফিজ ও তাওহিদ, তাদের দলের নাম ডাম্বুলা সিক্সার্স। তাসকিন খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। ফেসবুকে মোস্তাফিজ এবং তাওহিদ হৃদয়ের সঙ্গে বিমানে বসা একটি ছবি পোস্ট দিয়ে তাসকিন আহমেদ লিখেছেন, ‘এলপিএল-এ খেলতে মুখিয়ে আছি।’

আগামীকাল (সোমবার) থেকে মাঠে গড়াবে এলপিএলের পঞ্চম আসর। বাংলাদেশ সময় রাত ৮টায় তাওহিদ-মোস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এলপিএল। পরদিন শুরু হবে তাসকিনের এলপিএল মিশন, সেদিন তার দল কলম্বো স্ট্রাইকার্স খেলবে ক্যান্ডির বিপক্ষে। ২১ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বন অধিদপ্তরে দুদকের চিঠি

শ্রীলংকায় খেলতে গেলেন তাসকিন তাওহিদ মোস্তাফিজ

আপডেট সময় ১১:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪