ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ কালীগঞ্জে ফুয়েল কার্ড যাচাইয়ে ইউএনও’র তৎপরতা, ভুল বোঝাবুঝির অবসান

বান্দরবানে আইনজীবীসহ জামায়াতের ৭ সদস্য কারাগারে

বান্দরবানে গোপন বৈঠকের অভিযোগে আটক জামায়াতের ৭ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নূরুল হকের আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।

আসামিরা হলেন- জামায়েত ইসলাম বান্দরবানের সদস্য মো. ইমরানুল হক (৩০), মো. মাহফুজুর রহমান (৪৬), নুরুল আবছার (২৮), ইউনুছ মিয়া (২৯), মো. আশরাফুল ইসলাম (৩০), আইনজীবী মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৬) ও হুমায়ূন কবির (৩৭)।

মামলার এজহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদরের যৌথখামার এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের মোবাইলে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন টেক্সট ম্যাসেজ, ভিডিও-অডিও বার্তা ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হোটেল নিলাদ্রী থেকে মতিউর রহমান নিজামীর লেখা ‘রাসুল্লাহ (সা.) মক্কার জীবন’, খুররম জাহ্ মুরাদের লেখা ‘ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক’, বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্যক্তিগত রিপোর্টসহ বেশ কয়েকটি বই উদ্ধার করা হয়।

এছাড়া ওই হোটেল থেকে প্রেরণা নামক একটি ম্যাগাজিন, কুরআনের মর্যাদা রক্ষার অনন্য নজির, শ্রমিক বার্তা নামক একটি ম্যাগাজিন, মাসিক প্রেরণা নামক একটি ম্যাগাজিন পাওয়া যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ

বান্দরবানে আইনজীবীসহ জামায়াতের ৭ সদস্য কারাগারে

আপডেট সময় ১১:০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪