ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ কালীগঞ্জে ফুয়েল কার্ড যাচাইয়ে ইউএনও’র তৎপরতা, ভুল বোঝাবুঝির অবসান

বাসের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার রাত ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপড়া-অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন বাস দুটির চালক ছিলেন।

এরা হলেন- রতন সূত্রধর (৫১) ও আসাদুল হক (৩২)। আসাদুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে। আর রতনের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়। গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মদিনা ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আর ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল হানিফ পরিবহণের একটি বাস। মদিনা ট্রাভেলসের বাসটি দ্রুত গতিতে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহণের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মদিনা ট্রাভেলসের চালক আসাদুল হক ও হানিফ পরিবহণের চালক রতন সূত্রধর ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত ১২ জনকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এছাড়া নিহত দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ

বাসের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

আপডেট সময় ১০:৪৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪