ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে অগ্নিসংযোগ আয়-সম্পদে অসংগতি, বরগুনার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা ক্যালেন্ডারে খালেদা জিয়ার পরিচয় ‘শেখ হাসিনার মা’, বিতর্কে তোলপাড় জাতীয় বিশ্ববিদ্যালয় সাফের প্রস্তুতিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা মুরাদনগরে হাজী ইদ্রিসের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুমিল্লা উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সৌদির প্রতিরক্ষা জোরদারে সেনা পাঠাচ্ছে পাকিস্তান: ডন অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী বরগুনায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ

নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ নয়াপল্টন এলাকা

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ। দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ। তবে সমাবেশকে কেন্দ্র করে দুপুর ২ টার আগেই নয়াপল্টন এলাকা নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ হয়ে গেছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দু’ পাশের সড়ক বন্ধ হয়ে গেছে। সমাবেশের অস্থায়ী মঞ্চ থেকে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে বসতে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৬টি পিকআপের ওপর অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরি করা হয়েছে। টাঙানো হয়েছে ব্যানার। মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং অন্যপাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হয়েছে মাইক। সকাল থেকেই ঢাকা মহানগরের পাশাপাশি আশপাশের জেলা ও মহানগর থেকে মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

আন্দোলন ইস্যুতে মতৈক্য হয়নি

এ সমাবেশ কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি। এতে ঢাকা মহানগর ছাড়াও এর আশাপাশের জেলা ও মহানগর থেকেও নেতাকর্মীদের অংশ নিতে বলা হয়েছে। বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোর নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সপ্তাহে তিন দিন রাত ১০টা, তিন দিন ৮টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

নেতাকর্মীদের পদচারণায় পরিপূর্ণ নয়াপল্টন এলাকা

আপডেট সময় ১০:২১:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪