সংবাদ শিরোনাম ::
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

মসজিদে আগুন, দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

oppo_1024

নাগরপুরের পাকুটিয়া জামে মসজিদে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা প্রায় একমাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত জড়িত কাউকেই শনাক্ত করা যায়নি। এতে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মসুলমানদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে পুলিশি তদন্তে অবহেলার কারণে প্রকৃত দোষীরা এখনো অধরা রয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীর।

এদিকে এলাকার সবচেয়ে প্রাচীন এই ঐতিহ্যবাহী পাকুটিয়া জামে মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা পাকুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকার তৌহীদি জনতা এ মানববন্ধনের আয়োজন করেন।

মসজিদ কমিটির সভাপতি মো. শাজাহান খানের সভাপতিত্বে ও কাজী আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. শামীম খান, মুফতি হারুন অর রশিদ, জামে মসজিদের সম্পাদক মো. কহিনুর রহমান, মো. আব্দুস সালাম খান, প্রভাষক মো. হুমায়ুন কবির, মো. মোনায়েম খান, মো. রুহুল আমিন খান, মো. মাসুদ পারভেজ প্রমুখ।

এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন তদন্তে ঘাটতি নেই উল্লেখ করে বলেন, মসজিদের সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি। প্রযুক্তির মাধ্যমে তদন্ত চলমান আছে। এই মসজিদে ৩০ মে রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ

মসজিদে আগুন, দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪