সংবাদ শিরোনাম ::
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

পটুয়াখালী বাউফলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • নিলুফা আকতার
  • আপডেট সময় ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ৭২৪ বার পড়া হয়েছে

বাউফল উপজেলায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে কালাইয়া নৌ পুলিশ। বৃহস্পতিবার দুপুর সারে তিনটার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তেঁতুলিয়া নদীর খানকা পয়েন্ট থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

কালাইয়া বন্দর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, “বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুপুর সারে তিনটার দিকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করি। নারীর বয়স অনুমান ৩৫/৪০ বছর হবে। মরদেহটি আমরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছি।”

স্থানীয়রা জানান, “পানিতে ভেসে আসা মরদেহটি দুর্গন্ধ ছড়াচ্ছিল। সম্ভবত পাঁচ থেকে ছয় দিন আগের। “ন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামূল হক আলকাস বলেন, “মরদেহটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গাইন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, “অজ্ঞাত নারীর পরিচয় উৎঘাটনের চেষ্টা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ

পটুয়াখালী বাউফলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪