ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার মানব পাচারকারীদের দমন করতে হবে: রুহুল কবির রিজভী ‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাদ্য মেলা অনুষ্ঠিত

পুলিশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখছে – আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখছে।

আইজিপি মঙ্গলবার সকালে খুলনা জেলা পুলিশ লাইনসে খুলনা বিভাগের সকল পুলিশ ইউনিট ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অফিসার এবং ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, আমরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করবো, মানুষকে সেবা দিয়ে গর্বিত হবো।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, দেশে-বিদেশে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, লজিস্টিকস বাড়িয়েছেন। ফলে পুলিশ বাহিনীর সক্ষমতা বেড়েছে।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এর আগে আইজিপি নগরীর খালিশপুরে কেএমপির পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন। তিনি খুলনা জেলা পুলিশ লাইনসে খুলনা জেলা পুলিশের নবনির্মিত সার্ভিস ব্লক ভবন উদ্বোধন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।

পরে আইজিপি খুলনা বিভাগে কর্মরত সকল ইউনিটের অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এবং কেএমপি ও খুলনা রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ আইজিপির সাথে ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত

পুলিশ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখছে – আইজিপি

আপডেট সময় ১১:২১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪