ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার। মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় গাছ কেটে নেয়ার অভিযোগ পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়মকেই নিয়মে পরিনত করছেন মাদারীপুর উপজেলা শিক্ষা অফিসার বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আইইএলটিএস পরীক্ষা দিতে আসা তরুণীর লাশ মিলল হোটেলের বাথরুমে বড়লেখা উপজেলা পৌর ছাত্রদল ও বড়লেখা উপজেলা শাখার ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। তনু হত্যায় গ্রেপ্তার হাফিজুরের ডিএনএর নমুনা সংগ্রহ বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! ঘোড়াশালে চাঁদাবাজ মহিউদ্দিনের দাপট, স্বাস্থ্যকেন্দ্র দখলের অভিযোগ

বাঘাইছড়ির নিখোঁজ কিশোরী ঢাকায় উদ্ধার

রাঙামাটির বাঘাইছড়ির নিখোঁজ এক পাহাড়ি কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। চীনে পাচারের উদ্দেশ্যে একটি কক্ষে তাকে আটকে রাখা হয়েছিল তাকে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কিশোরী ১৯ জুন বাঘাইছড়ির নিজ বাড়ি থেকে রাঙামাটি সদরে আসার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। ভুক্তভোগীর চাচা বলেন, তার ভাতিজি সোমবার তার এক বন্ধুকে ফেসবুকে মেসেজ দিয়ে জানায় তাকে ঢাকায় তালাবদ্ধ করে রাখা হয়েছে। এরপর ওই বন্ধু ঢাকায় অবস্থানরত কয়েকজন ছাত্রকে জানালে, তারা কৌশলে অবস্থান চিহ্নিত করে ওই বাসায় যায়। ভাতিজি তখন জানালা দিয়ে হাত ইশারায় নিজের অবস্থানের কথা জানায়।

পরিচয় গোপন রাখার শর্তে এক যুবক বলেন, আমরা ৯৯৯-এ কল দিয়ে স্থানীয় পুলিশের সহযোগিতা না পেয়ে বাঘাইছড়ি থানায় যোগাযোগ করি। এরপর উত্তরা পশ্চিম থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে তালা ভেঙে ঢোকে। ফ্ল্যাটের ভেতরে একটি কক্ষে ওই কিশোরী ছাড়াও পাশের আরেকটি কক্ষে এক চীনা নাগরিক ছিলেন। কিন্তু পুলিশ তাকে আটক করেনি। শুধু কিশোরীকে নিয়ে থানায় চলে যায়।

ভুক্তভোগী কিশোরী বলে, চীনে যাওয়াসহ বিভিন্ন প্রলোভনে এক নারী আমাকে ঢাকায় নিয়ে আসে। সোমবার সকালে পাচার চক্রের মামিয়া তালুকদার, সজীব চাকমাসহ আরও দুই নারী ওই ফ্ল্যাটে গিয়েছিল। আমার অবস্থানের কথা কাউকে বললে আমাকে মেরে ফেলা হবে বলে তারা আমাকে হুমকি দেয়।

জানা গেছে, সজীবের বাড়ি রাঙামাটির বরকলের ঠেগা এলাকায়। তার বাবার নাম হেমন্ত চাকমা। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মানব পাচার মামলা আছে। মামিয়ার বাড়ি খাগড়াছড়ির বাবুছড়ার সহদেব কারবারি পাড়ায়। তার বাবার নাম কৃতি চাকমা।

ফ্ল্যাটে থাকা ওই চীনা নাগরিক কেন আটক করা হলো না- এমন প্রশ্নে ওসি ফরমান আলী বলেন, আমরা তাকে আটক করতে পারিনি। আটকের জন্য অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘ভুয়া ডিবি ও ডলার প্রতারক’ চক্রের ০১ জন সক্রীয় সদস্য গ্রেফতার।

বাঘাইছড়ির নিখোঁজ কিশোরী ঢাকায় উদ্ধার

আপডেট সময় ০১:১৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪