ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ হুথিরা আলোচনায় এলে আগামীকালই যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট চাকরি ও বিয়ের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা: উদ্ধার ৩১৭ জন, আটক ৭ শাহজালালে বিমানে আগুনের শঙ্কায় ফ্লাইট বাতিল, সতর্কতা জারি সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাব-বলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে: রাষ্ট্রপতি গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা, আসবাবপত্র ও নথিপত্রে আগুন তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

চীনা সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেবে জাপান

নতুন করে বিদেশী সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। এবার চীনা সংস্থার ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে দেশটি। ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর সামরিক বাহিনীকে সহযোগিতা করার অভিযোগে চীনের বিভিন্ন সংস্থার ওপর নিষেধাজ্ঞার কথা ভাবছে জাপান। আসন্ন জি-৭ সম্মেলনে এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

বুধবার পাবলিক ব্রডকাস্টার এনএইচের বরাতে আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সমর্থন করেছে এমন অভিযোগে চীনা সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বিবেচনা করছে জাপান।

প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সরঞ্জাম দিয়ে স্থানীয় চীনা সংস্থাগুলোকে সহায়তা করেছে সেসব প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এই নিষেধাজ্ঞা হলে জাপান থেকে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর রপ্তানি নিষিদ্ধ করা হবে।

সবকিছু ঠিক থাকলে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ নির্ধারিত জি-৭ শীর্ষ সম্মেলনে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, সোভিয়েত যুগের পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের সময় মস্কোকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে বৃহত্তর সামরিক শক্তি গঠনে সহায়তা করেছে।

উল্লেখ, মার্কিন যুক্তরাষ্ট্র গত মে মাসে চীন এবং হংকং ভিত্তিক ২০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি, পরদিন শ্বশুরবাড়িতে নববধূর ঝুলন্ত লাশ

চীনা সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেবে জাপান

আপডেট সময় ০৯:৪৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪