ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে শনিবার দিল্লি যাচ্ছেন। প্রথমে শনিবার শপথ অনুষ্ঠানের কথা থাকলেও এখন তা একদিন পিছিয়ে রোববার করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার সকালে যুগান্তরকে জানিয়েছিলেন যে, প্রধানমন্ত্রী শুক্রবার দিল্লি যাবেন। কিন্তু বিকালে দিল্লির একটি সূত্র যুগান্তরকে জানিয়েছে, রোববার সন্ধ্যায় শপথ অনুষ্ঠান হবে।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম যুগান্তরকে জানান, নরেন্দ্র মোদির শপথ পিছিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর ভারত সফরও একদিন পেছাচ্ছে। তিনি দিল্লির উদ্দেশে ৮ জুন রওয়ানা করবেন। শপথ হবে ৯ জুন। শেখ হাসিনা দেশে ফিরবেন ১০ জুন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন।

এদিকে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকজন নেতাকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলংকার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল প্রচন্ড, ভুটানের শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রাভিন্দ জুগনাথও শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৫৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪