ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

রায়পুরায় একে-২২ রাইফেল, গুলি-ম্যাগাজিনসহ গ্রেফতার ১

নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে একটি অবৈধ স্বয়ংক্রিয় একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিনসহ হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে রায়পুরা থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।

গ্রেফতারকৃত হামিম হোসেন ফাহিম ওরফে আরিফ পিরোজপুর জেলার নেসারাবাদ থানার বালিহাড়ি এলাকার মো. সেলিম হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে এএসপি আফসান আল আলম বলেন, বুধবার দুপুরে রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশের নেতৃত্বে এসআই রাকিবুল ইসলামের সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ টানপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় ভৈরব-ঢাকা রুটের নওমি পরিবহণের একটি বাসের ভেতরে যাত্রীবেশে থাকা হামিম হোসেন ফাহিম ওরফে আরিফকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি অবৈধ স্বয়ংক্রিয় একে-২২ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন, ১টি ব্যাগ, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, নগদ ১০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশ নওমি পরিবহণ বাসটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রায়পুরা থানার ওসি মো. শাফায়েত হোসেন পলাশ, পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন খান, এসআই আব্দুল হালিম ও রাকিবুল ইসলাম, ফয়সাল আহমেদসহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

রায়পুরায় একে-২২ রাইফেল, গুলি-ম্যাগাজিনসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৯:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪