ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়া উদযাপন অফিসে বসেই মদ কেনার টাকা দেওয়ার অভিযোগ, অতিরিক্ত জেলা প্রশাসকের ভিডিও ভাইরাল নবাবগঞ্জ সাবরেজিস্ট্রার নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ নীতি সুদহার কমিয়ে বিনিয়োগে জোর, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা শিশুদের সু-স্বাস্থ্যে মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী উত্তরের বিভাগে টানা বৃষ্টির দাপট বেশি, কমতে পারে দিনের তাপমাত্রা মোদির কাছে ক্ষমা চাইলেন আপত্তিকর মন্তব্য করা সেই তরুণী বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের নেতৃত্বে রুহুল আমিন -সাইশা সুলতানা সাদিয়া 

টঙ্গীতে নয়ন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী কর্তৃক চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার মূলহোতা সাদ্দাম (২৭) ওরফে চোর সাদ্দামকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় হত্যার আসল রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১-এর একটি দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ১নং সেক্টরের লোটো শোরুমের সামনে থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড এবং ৪৫০ টাকা উদ্ধার করা হয়।

আটক সাদ্দাম গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানার সুলতান মিয়ার ছেলে। বুধবার সকাল ৯টার দিকে র্যাব ১-এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপারেশন অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এসব তথ্য জানান।

ঘটনার বিবরণ ও মামলার বরাত দিয়ে র্যাবের এ কর্মকর্তা জানান, গত ১০ জানুয়ারি ভোর পৌনে ৫টার দিকে টঙ্গী পশ্চিম থানার হোসেন মার্কেটস্থ কাঁঠপট্টি মেসার্স খান এন্টারপ্রাইজ নামে এক দোকানের সামনে অজ্ঞাতনামা দুজন ছিনতাইকারী মোটরসাইকেলযোগে আসে। তারা ভিকটিম নয়ন মৃধাকে ধারালো চাকু দিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাহফুজুর রহমান জানান, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানায় অজ্ঞাতনামা দুজন ছিনতাইকারীকে আসামি করে ভিকটিমের চাচাতো ভাই মো. ছিদ্দিকুর রহমান শামীম একটি হত্যা মামলা করেন। পরে মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

র‌্যাব-১ সদর দপ্তরের ‘আয়না ঘর’ পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের বিচারকরা

টঙ্গীতে নয়ন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

আপডেট সময় ১২:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪