ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর

সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রিকেট খেলা ও নির্বাচনি পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের চাপাতির কোপে মো. হাশেম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাশেম বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা গ্রামের সুলতান মিয়ার ছেলে ও বাসাইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম যুবরাজের ব্যক্তিগত গাড়ি চালক। এ ঘটনায় পিয়ারুল খানের ছেলে ইকবাল ও বাবু শেখের ছেলে বাপ্পি নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের মনু বেপারীর ছেলে জাবেদ ওমরের সাথে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ও বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজের জামাতা মো. জহিরুলের সাথে দীর্ঘ দিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। গত ৩১ মে রামকৃষ্ণদী বাজার মাঠে ক্রিকেট খেলাকে নিয়ে দু,পক্ষের মধ্যে মারামারি হয়।

সোমবার সকাল ১০টায় স্থানীয়রা দুপক্ষের মধ্যে বিচার সালিশ করে মিমাংসা করেন । কিন্তু বিকাল ৪টার দিকে জাবেদ ওমরের লোকজন জহিুরুলের লোজনের ওপর হামলা করে। এ সময় জহিরুলে সমর্থক মো. হাশেমকে চাপাতি দিয়ে কোপালে ঘটনাস্থলেই সে মারা যায়।

বাসাইল ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম যুবরাজ বলেন, জাবেদ ওমর ২৯ মে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ওমর আলী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে ফেল করেছে। আমার মেয়ের জামাই জহিরুল তাকে সমর্থন না করায় ওমর আলী লোকজন নিয়ে জহিরুলের বাড়িতে হামলা করতে এসে তাকে না পেয়ে হাসেমের ওপর হামলা করে।

সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান চলছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক

সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

আপডেট সময় ১২:০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪