ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম

হিজবুল্লাহর ভয়াবহ হামলা, পুড়েছে ইসরাইলের ১০ বর্গকিমি এলাকা

ইসরাইলের উত্তর সীমান্তজুড়ে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ১০ হাজার ডুনাম বা ১০ বর্গকিলোমিটার এলাকা।

সোমবার রাত থেকে ইসরাইলের উত্তর সীমান্তে রকেট ও ড্রোনের সাহায্যে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। তবে ঠিক কতটি রকেট বা কতগুলো ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

ইসরাইলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস জানিয়েছে, তাদের ৩০টির বেশি অগ্নিনির্বাপক ইউনিট আগুন নেভানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যার ফলে গ্যালিলি এলাকার বেশ কয়েকটি বড় রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেছে।

ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহর এসব হামলায় কোনো প্রাণহানি বা বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

এর আগে, গত রোববার ইসরাইলের উত্তরে হিজবুল্লাহর ছোড়া রকেটের কারণে বুশফায়ারের ফলে প্রকৃতির সংরক্ষণাগারসহ খোলা জায়গায় ১০ হাজার ডুনাম বা ১০ বর্গকিলোমিটার এলাকার গাছপালা পুড়ে গেছে বলে জানিয়েছে, ইসরাইল প্রকৃতি ও পার্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কয়েক ডজন দমকল ইউনিট গোলান হাইটস এবং অন্যান্য অঞ্চলের কাৎজরিন শহরে ছোড়া রকেটের কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছেন। সোমবারও কিছু এলাকা জ্বলছিল।

ইসরাইলি নেচার অ্যান্ড পার্ক অথোরিটির গোলান জেলার পরিচালক শ্যারন লেভি সোমবার ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজকে বলেছেন, হিজবুল্লাহর ছোড়া রকেটে সৃষ্ট আগুনের ইহুদিয়া ফরেস্ট নেচার রিজার্ভ, হাইকিং ট্রেইল এবং রিজার্ভের ব্ল্যাক ক্যানিয়ন অন্তর্ভুক্ত এলাকাগুলো পুড়ে গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

হিজবুল্লাহর ভয়াবহ হামলা, পুড়েছে ইসরাইলের ১০ বর্গকিমি এলাকা

আপডেট সময় ১১:৪৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪