ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে বেনজীরের সাভানা ইকো পার্ক বন্ধ ঘোষণা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের আলোচিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পার্কের সার্ভারের সমস্যার কারণে দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করানো যাচ্ছে না। সে কারণে আপাতত পার্ক বন্ধ থাকবে বলে ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সোমবার বিকালে ওই পার্কে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের এ বিষয়ে জানানো হয়।

সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বুকিং ম্যানেজার মো. সাব্বির সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক বন্ধের বিষয় নিশ্চিত করেছেন। এর ফলে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে মঙ্গলবার থেকে কোনো দর্শনার্থী যেতে পারবেন না।

জানাগেছে, ২০১৫ থেকে ২০২০ সালে র‌্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে থেকে ২০২২ পর্যন্ত আইজিপি থাকাকালীন সময়ে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ (দুর্নীতি দমন কমিশনের তথ্য অনুযায়ী) বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক।

এ পার্কের সব জমি হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে। ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে জমি কেনা হলেও দখল করা হয়েছে অনেক জমি। যদিও এ নিয়ে ভিন্নমত রয়েছে স্থানীয় কারো কারো।

এদিকে জমি দখলের বিষয়টি গণমধ্যে প্রচার হলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে। পরে আদালত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কসহ বিভিন্ন স্থাপনা ক্রোকের নির্দেশ দেয়। এরপর বিভিন্ন সময়ে রাতের আধারে ট্রাকে করে মালামাল সরিয়ে নেয়া হয় বলে এলাকাবাসি জানায়।

এ বিষয়ে গণমাধ্যমে এলাকাবাসী বক্তব্য দিলে পার্ক কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। ওই এলাকার কয়েকজন যুবককে মারপিট করে বলে অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

পুলিশের বক্তব্য ওই এলাকায় জুয়া খেলা হচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দৌড়ানি দেয়। পরে পার্কের নিরাপত্তার জন্য পুলিশ পাহারা দিলেও সোমবার থেকে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের বুকিং ম্যানেজার মো. সাব্বির জানান, আপাতত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পার্কের সার্ভারের সমস্যার কারণে দর্শনার্থীদের ভিতরে প্রবেশ করানো যাচ্ছে না। এজন্য কয়েক দিনের জন্য পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে

গোপালগঞ্জে বেনজীরের সাভানা ইকো পার্ক বন্ধ ঘোষণা

আপডেট সময় ১০:২২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪