ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী ভিডিপি প্রশিক্ষণের উদ্বোধন সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মুলাদী থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন মাসিক সভা অনুষ্ঠিত ‘দঙ্গল’ থেকে পরিচিতি, ফাতিমার ক্যারিয়ারের এক দশক কমিশন বাণিজ্য ও অনিয়মে জড়িয়ে বিতর্কিত নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম

কুমিল্লায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১ আহত ৮

কুমিল্লা মহানগরে ছাএদলের দুই পক্ষের দ্বন্দ্বে ছাত্রদলের এক নেতা গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

গতকাল ২ জুন রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম তুহিন নগরীর ২২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে একটি মাইক্রোবাস থেকে একটানাা ৮/১০ রাউন্ড ফাঁকা গুলি কয়েক যুবক। পরে পাশের ঈশ্বরপাঠশালা গেইট পর্যন্ত যান তারা। এ সময় অস্ত্রের মহড়া দিয়ে বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যান তারা।

নাম না প্রকাশ করার শর্তে ছাত্রদলের কয়েকজন কর্মী জানান, ছাত্রদল নেতা শিবলু ও রিয়াজের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন পর পর দু গ্রুপের মাঝে সংঘর্ষ হয়।

গোলাগুলির ঘটনা শুনে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

এ বিষয়ে পুলিশ সুপার আবদুল মান্নান জানান, দলীয় বিষয় নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ। এ ঘটনায় অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

কুমিল্লায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১ আহত ৮

আপডেট সময় ০৭:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪