ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি যেন মরনঘাতি ভাইরাসে পরিণত হয়েছে প্যান্টের নিচে কোটি টাকার সোনাসহ ভারতীয় নাগরিক আটক কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

গাজায় আগ্রাসন: ইসরাইলিদের ঢুকতে দেবে না মালদ্বীপ

গত বছরের ১৪ অক্টোবর গাজার প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপে র‌্যালি, ইনসেটে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু।
গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অমানবিক হামলার প্রতিবাদে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মালদ্বীপ। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এই মুসলিমপ্রধান দেশে ইসরাইলের নাগরিকরা প্রবেশ করতে পারবেন না।

আল জাজিরা ও দ্য গার্ডিয়ান ছাড়াও বিভিন্ন গণমাধ্যম এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ইসরাইলি পাসপোর্টধারী যেকোনো নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তবে এখনও নতুন এই আইন কার্যকরের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। এ ছাড়া ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী নামে একটি জাতীয় তহবিল সংগ্রহ অভিযান শুরুর ঘোষণাও দিয়েছেন মুইজ্জু।

দৃষ্টিনন্দন সমুদ্রসৈকত ও বিলাসবহুল রিসোর্টের টানে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ পর্যটক মালদ্বীপ ভ্রমণে যান। গত বছর ১১ হাজার ইসরাইলি মালদ্বীপ ভ্রমণ করেছেন, যা দেশটির মোট পর্যটকের শূন্য দশমিক ৬ শতাংশ।

গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরাইলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। এ ছাড়া দেশে ইসরাইলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মুইজ্জুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় নৃশংস শুরু করে ইসরাইল। আট মাস ধরে যুদ্ধ চললেও এখনো এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এরই মধ্যে ইসরাইলি হামলায় গাজায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি।

হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়াও গাজার কয়েক লাখ লোক উদ্বাস্তু হয়েছে। তারপরও হামলা থামায়নি দখলদার ইসরাইল। এমনকি জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের আহ্বানকেও তোয়াক্কা করছে না নেতানিয়াহুর সরকার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল

গাজায় আগ্রাসন: ইসরাইলিদের ঢুকতে দেবে না মালদ্বীপ

আপডেট সময় ১০:৪০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪