ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিকআপ চালক চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)। এ ঘটনায় মামুন নামে আরও এক পিকআপের যাত্রী আহত হয়েছেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহের দিকে একটি পিকআপ যাচ্ছিল। পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ইউটার্নের কাছে আসলে একটি অজ্ঞাত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আহত ও নিহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদ বলেন, ভোর ৪টার দিকে অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। লাশ পুলিশি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ

সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

আপডেট সময় ১২:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪