ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

সম্পর্ক ভাঙার আগে অনন্যার থেকে কী চুরি করেছেন ঈশান?

অনন্যা পান্ডের সঙ্গে তরুণ বলিউড অভিনেতা ঈশান খাট্টারের সম্পর্ক ইতি টানার কয়েক মাস হয়ে গেছে। তবু এখনও তার সঙ্গে বেশ চমৎকার সম্পর্ক ঈশানের। শুধু তাই নয়, যেকোনো সম্পর্ক অনেক কিছু শেখায় বলেও দাবি করেছেন তিনি। এখান থেকেও শিখেছেন বলে জানান।

অনেক কিছু গ্রহণ করতে হয়, ভালোবাসার যোগ্য হয়ে উঠতে হয় আগে— এসব আগে বুঝতেন না ঈশান। জানালেন, অনন্যার কাছে তিনি ঋণী। ছবির প্রচারে গিয়ে নানা বিষয়ে কথা বলছেন ঈশান খাট্টার। তার মধ্যেই এসেছে পুরোনো প্রেমের প্রসঙ্গ। ৪ নভেম্বর মুক্তি পেয়েছে ভৌতিক কমেডি ‘ফোন ভূত’। এক প্রচার অনুষ্ঠানে গিয়ে ঈশান বলেন, ‘আমার আফসোস হয়, নিজেকে বড্ড বেশি ছড়িয়ে ফেলেছিলাম। অনেক সময়ই আমি সেটা করি। দরকার না থাকলেও। নিজের সবটা দিয়ে দিয়েছিলাম সম্পর্কে। তবে যেটা নিয়ে আক্ষেপ নেই, সেটা হলো আমার আবেগ। আমি মানুষটাই নরম, সেটাই আমি। কিন্তু কিছু সময় ভারসাম্য রেখে চলা গুরুত্বপূর্ণ।’

অনেক কিছু করতে পারতেন, আবার অনেক কিছু না করলেও পারতেন— এসব ভেবে চলেন ২৭ বছরের ঈশান। দীর্ঘ তিন বছর প্রেম করার পর মাস কয়েক আগেই আলাদা হয়েছেন ঈশান-অনন্যা। করণ জোহরের কফির আড্ডায় বিষয়টা স্পষ্ট করেছিলেন ‘ধড়ক’ অভিনেতা। তবু সম্পর্ক এখনও মধুর। ঈশান জানিয়েছিলেন, অনন্যার সঙ্গে তার হৃদ্যতা অন্য মাত্রার। প্রেমের সম্পর্কে না থাকলেও তিনি এখনও খুব কাছের। চিরকাল কাছের মানুষই থাকবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

সম্পর্ক ভাঙার আগে অনন্যার থেকে কী চুরি করেছেন ঈশান?

আপডেট সময় ১১:১৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২