ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে চাপা পড়েছে ৩ শতাধিক

পাপুয়া নিউ গিনিতে ব্যাপক ভূমিধসের ঘটনায় অন্তত সহস্রাধিক বাড়িঘর ও ৩০০ জনেরও বেশি মানুষ চাপা পড়েছে। শনিবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিধসের এ ঘটনায় উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্রাম কাওকালাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় সময় শুক্রবার ভোররাত প্রায় ৩টার দিকে ঘটা এ ঘটনায় কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্রামটি এনগা প্রদেশে। এটি পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তরপশ্চিমে।

গণমাধ্যম পাপুয়া নিউ গিনি পোস্ট কুরিয়ার দেশটির পার্লামেন্টের সদস্য আইসোম আকেমের মন্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ভূমিধসে ৩০০ জনেরও বেশি মানুষ এবং ১১৮২টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

রয়টার্স জানিয়েছে, তারা সংসদ সদস্য আকেমের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তিনি তাদের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

শনিবার পাপুয়া নিউ গিনির প্রতিবেশী রাষ্ট্র অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি) জানায়, এ ঘটনায় এনগা প্রদেশের মুলিতাকা অঞ্চলের ছয়টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদনে এলাকাটি থেকে চারটি মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। বিরল জনবসতির ওই এলাকাটিতে উদ্ধারকারী দলগুলো পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হয়েছে।

ভূমিধসের কারণে মহাসড়ক ধরে ওই এলাকায় পৌঁছানো যাচ্ছে না। শুধু হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছতে হচ্ছে বলে গণমাধ্যমটি জানিয়েছে।

সামজিক মাধ্যমে স্থানীয় গ্রামবাসী নিনগা রোলের পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, লোকজন বড় বড় পাথর, উপড়ে পড়া গাছের উপর চড়ে আবর্জনার স্তূপ ঘেটে জীবিতদের খোঁজ করছে। দূর থেকে নারী কণ্ঠের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে।

পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে জানিয়েছেন, দুর্যোগ কর্মকর্তারা, প্রতিরক্ষা বাহিনী এবং পুর্ত ও মহাসড় বিভাগ উদ্ধারকাজে সহায়তা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে চাপা পড়েছে ৩ শতাধিক

আপডেট সময় ১১:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪