ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

লঘুচাপ কাটলে বাড়তে পারে শীত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি কেটে গেলে বাংলাদেশে তাপমাত্রা ক্রমেই কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। লঘুচাপটি অনেক দূরে থাকায় আপাতত বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তারা।

আবহাওয়াবিদ মো. লতিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি বলেন, আপাতত আমাদের এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মূলত আমাদের শীতকাল। নভেম্বরের ১৫ তারিখের পর দেখা যায় তাপমাত্রা ক্রমেই কমতে থাকে। তবে সাগরে কোনো সিস্টেম থাকলে আমাদের এ অঞ্চলে তাপমাত্রা কিছুটা বেশি থাকে। এই সিস্টেমটি চলে গেলে হয়তো তাপমাত্রা কমতে শুরু করবে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

লঘুচাপ কাটলে বাড়তে পারে শীত

আপডেট সময় ১২:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২