ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

দেশ গভীর অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে: বিএনপি মহাসচিব

রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের সম্মানে ইফতার ও দোয়া কর্মসূচি পালন করেছে বিএনপি।

রবিবার (২৪ মার্চ) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে এই কর্মসূচি পালন করা হয়। এত ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনের কর্মকর্তারা অংশ নেন।

এদিন গেল ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের পর প্রথম দলীয় কোনও প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইফতারপূর্ব বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ গভীর অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে রয়েছে। এমন অবস্থায় গত ৭ জানুয়ারি দেশে এক তরফা নির্বাচন হয়েছে। যেখানে বিরোধী দলগুলো অংশ নেয়নি।”

সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, “নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি।”

বর্তমান সময়ে চলমান সংকট নিরসনে গণতান্ত্রিক বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

দেশ গভীর অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে: বিএনপি মহাসচিব

আপডেট সময় ১২:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪