ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বাড়েনি

দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বাড়েনি। ২০২৩ সালে জন্মের সময় প্রত্যাশিত এ হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ৩ বছর বা ৭২ বছর ৩ দশমিক ৬ মাস। যেটি ২০২২ সালের জরিপে ৭২ দশমিক ৪ বছর।

পরিসংখ্যান অনুযায়ী এটিকে কমা বলে না, অপরিবর্তিত বলে। (প্রত্যাশিত গড় আয়ু হচ্ছে আজ যে শিশু জন্মেছে সে ওই সময় পর্যন্ত গড় আয়ু পাবে)। মৃত্যু হার বেড়ে যাওয়ায় প্রত্যাশিত গড় আয়ু বাড়েনি বলে জানা গেছে।

এছাড়া ২০২৩ সালের হিসাব অনুযায়ী জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩৩ শতাংশ, যা ২০২২ সালে ছিল ১ দশমিক ৪০ শতাংশ। এক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্টাটিসটিকস ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। রোববার এটি প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু। বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসভিআরএস ইন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রকল্পের পরিচালক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন বিবিএসের ডেমোগ্রাফি অ্যান্ড হেলথ উইং এর পরিচালক মাসুদ আলম এবং প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করেন পরিসংখ্যান ও তথ্য ববস্থাপনা বিভাগের যুগ্ম সচিব ড. দীপংকর রায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

দেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বাড়েনি

আপডেট সময় ০১:৩২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪