ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সড়ক-মহাসড়কে ঈদে চলবে না লক্কর-ঝক্কর বাস: হাইওয়ে পুলিশ

সড়ক-মহাসড়কে লক্কর-ঝক্কর বাস, পণ্যবাহি গাড়িতে যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ ধরনের যানবাহন রাস্তায় দেখামাত্র কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান।

মঙ্গলবার রাজধানীর রাজারবাগে ঈদুল ফিতর উপলক্ষ্যে পরিবহণ মালিক শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ার দেন। হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস) শ্যামল কুমার মুখার্জীর সঞ্চালনায় এতে সড়ক পরিবহণের সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থা অংশ নেয়।

সভায় গুরুত্বপূর্ণ ৫টি মহাসড়ক ও আঞ্চলিক সড়কে কোথায়, কেমন যানজট ও দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, তা তুলে ধরেন যাত্রী কল্যাণ সংশ্লিষ্টরা। নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছোট গাড়িগুলো হাইওয়েতে চলে আসা একটা বড় সমস্যা। এটাই যানজট ও দুর্ঘটনার প্রধান কারণ।’ এদিকে ঈদ যাত্রায় ফিটনেসবিহীন গাড়ি যাতে চলতে না পারে, সে বিষয়ে আশ্বস্ত করেছে পরিবহণ মালিক সমিতি। তারা জানায়, নেওয়া হবে না বাড়তি ভাড়া। পরিবহণ মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা বলেন, ‘আমি জানি। আমি একেবারেই ওয়াকিবহাল। কোনো কোনো জায়গায় নেওয়া হয়। যাতে না নেওয়া হয় সে ব্যবস্থাই আমরা করব এবার।’

হাইওয়ে পুলিশপ্রধান বলেন, বডি ওর্ন ক্যামেরা ছাড়া হাইওয়ে পুলিশের কোনো সদস্য মহাসড়কে ডিউটি করতে পারবে না। তিনি বলেন, পণ্য পরিবহণে মালিক-শ্রমিক পক্ষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, এ বিষয়ে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির পরিচালক এফবিসিসিআই কার্যকরী সভাপতি সৈয়দ মোহাম্মদ বখতিয়ার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সড়ক-মহাসড়কে ঈদে চলবে না লক্কর-ঝক্কর বাস: হাইওয়ে পুলিশ

আপডেট সময় ১১:৩১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪