ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ অবৈধ

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়া ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশ যেতে আদালতকে অবহিত করতে হবে।

সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানভীর শিহাব খান। অন্যপক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের দণ্ড স্থগিতের বৈধতা প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ ১৮ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করেন। তারই ধারাবাহিকতায় আজ রায় ঘোষণা করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ অবৈধ

আপডেট সময় ০৬:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪