ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কামরাঙ্গীরচরে ২৪ হোটেল-রেস্তোরাঁয় অভিযান, আটক ২৪

রাজধানীর কামরাঙ্গীরচে হোটেল-রেস্তোরাঁয় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় রেস্টুরেন্টের মালিক ও ম্যানেজারসহ ২৪ জনকে আটক করা হয়েছে।

জানা যায়, সোমবার রাতে কামরাঙ্গীরচর থানাধীন রসুলপুর, আশরাফাবাদ, লোহারব্রিজসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা বলেন, ২৪টি হোটেল-রেস্তোরাঁয় অভিযানকালে অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে- দাহ্য পদার্থ ব্যবহারে মানুষকে সচেতন করা। কোথাও অনিয়ম ও অব্যবস্থাপনা দেখামাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি অনেককে সতর্কও করা হচ্ছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, হোটেল-রেস্তোরাঁর যথাযথ অনুমোদন রয়েছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার হচ্ছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু টেকসই, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ঝুঁকির বিষয়গুলো যথাযথভাবে চেক করা হচ্ছে। তবে গ্যাসের সিলিন্ডার ব্যবহারে সকলেই বেশ উদাসীন।
তিনি বলেন, বড় ধরনের অগ্নি দুর্ঘটনা এড়াতে এমন অভিযান চলমান থাকবে।

অভিযানকালে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মো. মাহবুব-উজ-জামান, জোনাল অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

বেইলি রোডের অগ্নিকাণ্ডে ৪৬ প্রাণহানির পর ঢাকা মহানগর পুলিশ ও র্যাব রাজধানীর বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অভিযানে নেমেছে। গত কয়েক দিনে তিন শতাধিক হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালানো হয়েছে। অভিযানে কিছু প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, জরিমানা ও অনেককে আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কামরাঙ্গীরচরে ২৪ হোটেল-রেস্তোরাঁয় অভিযান, আটক ২৪

আপডেট সময় ১২:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪