ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

চট্টগ্রামে আগুন নিয়ন্ত্রণে, নিরাপদ সুগার মিল

চট্টগ্রামের এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সুগার মিলের মূল প্ল্যান্টে আগুন ছড়ায়নি এবং আগুন সুগারের গোডাউনের মধ্যে সীমাবদ্ধ ছিল বলে জানিয়েছেন এস আলম সুগার মিলের কর্মকর্তারা।

মঙ্গলবার (০৫ মার্চ) কারখানায় ক্যাপটিভ পাওয়ার নিরাপদ রয়েছে জানিয়েছেন এস আলম সুগার মিলের সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাসমত আলী।

হাসমত আলী জানিয়েছেন, কারখানার পুরো প্রসেস এবং কারখানা নিরাপদ রয়েছে। সুগারের ১ এবং ২ নম্বর গোডাউনে আগুন লাগে। দুই নম্বর গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসলেও এক নম্বর গোডাউনের আগুন নির্বাপন করার কাজ করছে ফায়ার সার্ভিস। তবে আগুন যাতে ছড়াতে না পারে, সেজন্য গোডাউন থেকে কারখানার মুল প্লান্টে’র আসার বেল্ট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ, বিমান এবং সেনাবাহিনী কাজ করেছে। রাত ৯টার দিকে সেনাবাহিনীর একটি কোম্পানি (১৫০ সদস্যের) আগুন নেভানোর কাজে যোগ দেয়। বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল আজাদ বলেন, সেনাবাহিনীর একটি কোম্পানি আগুন নির্বাপনে যোগ দিয়েছেন। তিনি বলেন, আগুন একটি গোডাউন শেডের মধ্যে সীমাবদ্ধ ছিল।

রাত পৌনে একটার দিকে ফায়ার সার্ভিস চট্টগ্রামের সহকারী পরিচালক এম আবদুল মালেক বলেন, রাত ১০টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণ দেখানো হয়েছে। তবে আগুন পুরোপুরি নির্বাপিত হয়েছে মঙ্গলবার (৫ মার্চ) সকালে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

চট্টগ্রামে আগুন নিয়ন্ত্রণে, নিরাপদ সুগার মিল

আপডেট সময় ১১:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪