ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশ্ব ইজতেমায় এক রাতে প্রাণ গেল ৪ মুসল্লির

বিশ্ব ইজতেমায় তাবলীগ জামাতের আরো চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তাবলীগ জামাতের ১৪ জনের প্রাণহানি হল।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন সময় ওই চার মুসল্লির মৃত্যু হয়।

তারা হলে- রাজবাড়ীর পাংশা থানা এলাকার সানোয়ার (৬২), চট্টগ্রামের আলম মিয়া (৬৫), নরসিংদীর শাহনেওয়াজ ভুঁইয়া (৬২) ও সিরাজগঞ্জের আল মাহমুদ (৬৫)।

এর আগে গেল ৩ দিনে মারা যান- গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা আব্দুল জব্বার (৫৫)। শেরপুর সদর থানার জুগনিবাগ এলাকার নওশের আলী (৬৫), ভোলার পরাগগঞ্জ থানার সামানদার এলাকার আব্দুল কাদের (৫৫), নেত্রকোনা সদর থানার কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫), নেত্রকোনা সদর থানার কুমারী বাজার এলাকার আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি স্বল্পদুগিয়া এলাকার এখলাস মিয়া (৬৮), ভোলার ভোল্লা এলাকার শাহ আলম (৬০) ও জামালপুর সদর থানার তুলশীপুরের পাকুল্লা এলাকার মতিউর রহমান (৬০)।

এছাড়া ইজতেমায় আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা এলাকার ইউনুছ মিয়া (৬০) ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা এলাকার জামান মিয়া (৪০) মৃত্যু হয়।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত বিশ্ব ইজতেমার ময়দানে ১২ জন এবং ইজতেমায় আসার পথে দুই মুসল্লি মারা যান। সর্বশেষ রবিবার ভোর পর্যন্ত সর্বমোট ১৪ মুসল্লির মৃত্যু হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজাম অনুসারীদের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিশ্ব ইজতেমায় এক রাতে প্রাণ গেল ৪ মুসল্লির

আপডেট সময় ০৪:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪