ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার ফেনীতে জমি দখলের চেষ্টার অভিযোগ, হামলায় নারীসহ আহত ২; মামলা না নেওয়ার অভিযোগ লালদিয়া টার্মিনাল বন্দরের সক্ষমতা ২৩% বাড়ানোর পরিকল্পনা এপিএম টার্মিনালসের আজ গার্লফ্রেন্ড দিবস, শেষ মুহূর্তেও চমকে দিন এই ৬ উপহারে

আইএমএফ প্রতিনিধিদলের বিইআরসি পরিদর্শন

বাংলাদেশকে ঋণ সহায়তা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ ও গ্যাস খাতের ভর্তুকি সংস্কারের বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পরিদর্শন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল।

রোববার (৬ নভেম্বর) বিইআরসি কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে দলটি। বিইআরসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিইআরসির এক কর্মকর্তা জানান, আইএমএফের প্রতিনিধিদল বিদ্যুৎ ও গ্যাস খাতের ট্যারিফ কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নিয়েছে। কীভাবে দাম নির্ধারণ করা হয় সে বিষয় জানতে চেয়েছে। আমরা সবটাই তাদের অবহিত করেছি।

আইএমএফের প্রতিনিধিদলে এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে উপস্থিত ছিলেন চার সদস্য। বিইআরসির পক্ষে চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৬ অক্টোবর আইএমএফের প্রতিনিধিদল বাংলাদেশে আসে। ২ নভেম্বর পিডিবি ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠক করে দলটি। ৩ নভেম্বর জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার সঙ্গে সভা করে। দেশে সফররত এ দলটি ১৫ দিনের সফরে দলটি সরকারের নীতিনির্ধারক এবং অংশীজনদের সঙ্গে আরও বৈঠক করবে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ

আইএমএফ প্রতিনিধিদলের বিইআরসি পরিদর্শন

আপডেট সময় ০৯:৩২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২