সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও হারাল বাংলাদেশ

ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শ্রীলঙ্কাকে হারানোর পর এবার পাকিস্তানকেও হারের স্বাদ দিয়েছে টাইগ্রেসরা। দ্বিতীয় জয়ের দিনে পাকিস্তানকে ৩৬ রানে হারিয়েছে স্বাগতিক নারীরা।

শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে শেষ হয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের ইনিংস।

১৩৭ রান তাড়া করতে উদ্বোধনী জুটিতে ভালো সংগ্রহ পায় পাকিস্তান। দুই ওপেনার আয়মান ফাতিমার ৩৯ ও আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন। ৫১ রানের ওপেনিং জুটি ভাঙার পর আর কোনো ব্যাটার দাঁড়াতেই পারেনি বাংলাদেশি বোলারদের সামনে। টাইগ্রেস বোলারদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন আফিয়া আসিমা ইরা। এ ছাড়া রাবেয়া খান ও ফারিয়া আক্তার একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় বাংলাদেশ। ৬ রানে বিদায় নেন ওপেনার ইভা। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা করেন ২৪। আরভিন তানি ৩ চারের সাহায্যে ৩১ রানে বিদায় নেন। শেষ দিকে ২৪ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। বাবেয়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করলে ১৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

শ্রীলঙ্কার পর পাকিস্তানকেও হারাল বাংলাদেশ

আপডেট সময় ০৭:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪