ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

টেলিফোন শিল্প সংস্থা লোকসানে আছে, জানালেন প্রতিমন্ত্রী

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লোকসানে আছে। টেশিসকে হাইটেক পার্ক করে আগামী ৩০ জুনের মধ্যে লাভে আনতে হবে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভিশন ২০৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। জয়ের নির্দেশনায় বর্তমানে প্রযুক্তিখাতে ১.৯ বিলিয়ন ডলার আয় হয়েছে। এই খাতে ২০ লাখ তরুণ-তরুণী কাজ করছেন। এই খাত বর্তমানে ২ হাজার ৫০০ সরকারি সেবা দিচ্ছে। আমরা ১৩ কোটি মানুষকে ইন্টারনেটে যুক্ত করতে পেরেছি। ভিশন ২০৪১ বাস্তবায়নে ৪টি মূল স্তম্ভ রয়েছে। ৪টি স্তম্ভ হলো স্মার্ট নাগরিক তৈরি করা, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজব্যবস্থা ও স্মার্ট সরকার।

মতবিনমিয় সভায় টেশিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন, কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জাফর উল্লাহ, টেশিসের উপমহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. ইসমাইল মিয়া, জেনারেল ম্যানেজার মাইনুল হাসানসহ টেশিসের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে প্রতিমন্ত্রী টেশিসের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

টেলিফোন শিল্প সংস্থা লোকসানে আছে, জানালেন প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪