ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

ফেরিডুবি : এখন পর্যন্ত যা জানা গেল

পাটুরিয়া নৌপথে মাঝ নদীতে বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি। এর পর থেকেই চলছে উদ্ধার অভিযান। ফেরি ডুবার পর প্রথমে উদ্ধারকাজে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা সঙ্গে যোগ দেয় স্থানীয়রা। পরে উদ্ধারকাজে অংশ নেয় নৌবাহিনীর সদস্যরা।

বুধবার (১৭ জানুয়ারি) ডুবে যাওয়ার পর ফেরিতে থাকা কয়েকজন সাঁতরিয়ে পাশে থাকা ট্রলারে উঠলেও এখন কতজন নিখোঁজ রয়েছে তা জানা যায়নি। ফেরি উদ্ধারে গঠনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।

পাশাপাশি সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে যোগ দিয়েছে ডুবুরি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে পাটুরিয়া ৫ নং ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ডুবে গেছে। ফেরিতে ৭টি ছোটো ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল।

তিনি আরও বলেন, ঘনকুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যখন ফেরিটি ডুবে যায় তখন ফেরি থেকে অনেক আহাজারি ও যাত্রীদের চিৎকার শোনা যায়। এ সময় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কয়েকজন জানান, ডুবে যাওয়া ফেরিতে থাকা বেশ কয়েকটি ট্রাক ভেসে যাচ্ছে। বর্তমানে ফেরিটিকে টাক বোট দিয়ে ভাসিয়ে রাখার চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

ফেরিডুবি : এখন পর্যন্ত যা জানা গেল

আপডেট সময় ০৭:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪