ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

কুমিল্লায় সিএনজিচালক হত্যা মামলার রায়ে চার জনের মৃত্যুদন্ড

কুমিল্লার দাউদকান্দিতে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক ইকতার হোসেনকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরবেলা কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায়ে দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর (৩০), দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (মন্তাজ সাহেবে বাড়ি) গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান (১৮) এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ডিপটি’র ছেলে সুমন (২২) ও দেবীদ্বার উপজেলার জাফরাবাদ (রহমান সাহেবে বাড়ি) গ্রামের রুবেল (২৩)।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে সিএনজি অটোরিকশা চালক ইকতার হোসেনকে যাত্রীবেশী চার ছিনতাইকারি এলোপাতাড়িভাবে কিল, ঘুষি ও লাথি মেরে পানিতে চুবিয়ে তাঁকে হত্যা করে।

পরে লাশ কচুরিপানা দিয়ে ঢেকে গুম করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ আটক করে থানা পুলিশকে খবর দেয়। এ ঘটনায় পরদিন ২৫ এপ্রিল কুমিল্লা দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের আঃ রহমান বাবুর্চীর ছেলে নিহতের বড়ভাই মো. আক্তার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।

পরবর্তীতে ওই চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেওয়া হয় এবং বিচারকার্যে শুনানি ও সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ রায় ঘোষণা করেন আদালত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় সিএনজিচালক হত্যা মামলার রায়ে চার জনের মৃত্যুদন্ড

আপডেট সময় ০৯:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪