ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

দুটি দায়িত্ব একসঙ্গে দীর্ঘদিন চালিয়ে যেতে চান না পাপন

বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেন, দুটি দায়িত্ব দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব না।

পাপন জানান, এই বছরের মধ্যেই বিসিবি প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে নিজের এই ভাবনার কথা জানান বিসিবি বস।

তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই…ছাড়ার। আগেও আমাদের অনেক মন্ত্রী ছিলেন যারা বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। সেটা ইস্যু না। কথা হচ্ছে, আগে থেকেই ইচ্ছে ছিল এবারই আমার লাস্ট টার্ম। টার্মটা আবার সামনের বছর (শেষ হবে)। আমি চেষ্টা করব, এই বছরই টার্মটা শেষ করা যায় কি না।’

পাপন আরও বলেন, ‘আইসিসির আবার কিছু নিয়ম-কানুন আছে। ওদের বেশ কিছু কমিটিতে আছি, বিশেষ করে চেয়ারম্যানও আছি। ওরা আবার এটা বদল করে না। নতুন কেউ গেলেও আইসিসিতে তারা এটা দেয় না। শ্রীলঙ্কাতে দেখেছেন, ওখানে তারা অনুমতি দেয়নি। ওদের টার্মটা শেষ করতে হবে। আমার ধারণা… সামনের বছর তো এমনিই করতাম, চেষ্টা করব এ বছরের মধ্যে শেষ করা যায় কি না।’

মন্ত্রিসভায় থেকে বিসিবি সভাপতির ভার সামলানোর নজির বাংলাদেশে আগেও কিছু আছে। পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন আনিসুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। ১৯৯৬ সালে আওয়ামী লিগ সরকার গঠন করার বোর্ড প্রধানের দায়িত্ব পাওয়া সাবের হোসেন চৌধুরী ছিলেন নৌ-পরিবহন উপমন্ত্রীও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

দুটি দায়িত্ব একসঙ্গে দীর্ঘদিন চালিয়ে যেতে চান না পাপন

আপডেট সময় ০৮:০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪