ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল

বিরোধীদলীয় নেতা কে হবেন, প্রশ্নে যা বললেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংসদে বিরোধী দলের নেতা কে হবেন, স্পিকার ও সংসদ নেতা মিলে তা ঠিক করবেন।

বুধবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রার্থীদের শপথগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এবার নবীন-প্রবীণদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে। বিরোধীদলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক হবে।এর আগে সকালে জাতীয় সংসদের শপথকক্ষে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এরও আগে নিয়মানুযায়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে নিজেই শপথগ্রহণ করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা, মতিয়া চৌধুরী উপনেতা এবং নূর-ই আলম চৌধুরী চিপ হুইপ নির্বাচিত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথগ্রহণ শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১ ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন।
পাশাপাশি একটি করে আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এ ছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

বিরোধীদলীয় নেতা কে হবেন, প্রশ্নে যা বললেন কাদের

আপডেট সময় ০৪:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪