ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল

শেখ হাসিনা সংসদনেতা নির্বাচিত

আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় আবারও সংসদনেতা নির্বাচিত হয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা।বুধবার (১০ জানুয়ারি) দলের সংসদীয় দলের সভায় সর্ব সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদ ভবনের ৯ম তলায় সংসদীয় দলের সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

একই সভায় ড. শিরীন শারমিন চৌধুরী আবারও স্পিকার, শামসুল হক টুকু ডেপুটি স্পিকার এবং নুর-ই আলম চৌধুরী চিফ হুইপ বেগম মতিয়া চৌধুরী সংসদ উপনেতা নির্বাচিত হয়েছেন।

এর আগে শপথবাক্য পাঠ করেন দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে নিজেই শপথগ্রহণ করেন।

শপথ নিতে এদিন সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। স্পিকার শপথ কক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

পরে স্বতন্ত্র সংসদ সদস্য ও জাতীয় পার্টি থেকে নির্বাচিতরা পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

শেখ হাসিনা সংসদনেতা নির্বাচিত

আপডেট সময় ০২:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪