রাজশাহী -৫ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো:আব্দুল ওয়াদুদ দারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৯১৩ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো:ওবায়দুর রহমান পেয়েছেন ৮৩ হাজার ৮৬২ভোট।
এই আসনের অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির আবুল হোসেন ১এক হাজার ৫৩১ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা ৪৪০ভোট, গণফ্রন্টের মখলেসুর রহমান ৩২৩ভোট, এবং বিএন এম এর শরিফুল ইসলাম ৩৬৪ভোট পেয়েছেন।
এই আসনের সংসদ সদস্য ডা.মনসুর রহমান দলীয় মনোনয়ন চাইলেও পাননি। তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও পরে প্রত্যাহার করে নিয়েছেন। পরিশেষে গত০৭|০১|২০২৪ইং তারিখের নির্বাচন সুষ্ঠু সুন্দর সচ্ছ হয়েছে আন্তজার্তিক ভাবে পর্যবেক্ষণ কালে বাংলাদেশর নির্বাচনের সুন্দর পরিবেশ দেখে তারা মুগ্ধ ও গর্বিত।
মো:খোরশেদ আলম, রাজশাহী জেলা প্রতিনিধি 





















