ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর প্রকৌশলী অলিউল-ফুয়াদকে ঘিরে গৃহায়নের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নারী ও শিশুদের আইনি সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে ডিএনএ ল্যাব স্থাপনের পরিকল্পনা হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ আত্রাইয়ে যুবদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর মরদেহ উদ্ধার জামিন নিয়ে মন্তব্য, কুমিল্লার এসপিকে লিগ্যাল নোটিশ শাহরাস্তিতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আখাউড়া সীমান্তে পাওয়া শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপান করলেই ৫০০ টাকা জরিমানা

ভ্রমণপ্রেমীদের পছন্দের স্থান দার্জিলিংকে দূষণমুক্ত রাখতে কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপান করলেই গুনতে হবে জরিমানা। শুধু ধূমপানই নয়, যত্রতত্র থুতু এবং ময়লা ফেললেও দিতে হবে জরিমানা।

শনিবার (৫ নভেম্বর) এমন নির্দেশনা জারি করেছে দার্জিলিং পৌরসভা। সূত্রের খবর, শহরকে দূষণমুক্ত এবং পরিষ্কার রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগেও দার্জিলিংয়ে ধূমপান এবং ময়লা ও থুতু ফেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তবে সেক্ষেত্রে কোনো জরিমানা করা হতো না। সে কারণে মানুষের মধ্যে নিষেধাজ্ঞা মেনে চলার প্রবণতাও কম দেখা গেছে। আর তাই এবার জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা।

সূত্রের খবর, প্রকাশ্যে ধূমপান বা যত্রতত্র থুতু ফেলার ক্ষেত্রে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আর ময়লা বা আবর্জনা ফেললে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে নির্দেশনায় জানিয়েছে পৌরসভা। এই নির্দেশনা কার্যকর করতে পৌরসভার পক্ষ থেকে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় বিশেষ করে স্টেশন, বাজার সংলগ্ন এলাকায় নজরদারি চালানো হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও দূষণ রাখার জন্য অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছে পৌরসভা।

সেক্ষেত্রে কেউ ধূমপান বা থুতু, ময়লা ফেললে হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে মানুষকে অভিযোগ জানাতে বলা হয়েছে। সে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পৌরসভা। প্রয়োজনে স্পট ফাইন চালু করা হবে বলে জানানো হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ চাইছে, তাদের পাশাপাশি সাধারণ মানুষও নজরদারি চালাক। তবেই শহরের দূষণকে নিয়ন্ত্রণ করা যাবে। এ নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা করছে দার্জিলিং পৌরসভা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক-মার্কেন্টাইল ব্যাংকের ৫,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর

দার্জিলিংয়ে প্রকাশ্যে ধূমপান করলেই ৫০০ টাকা জরিমানা

আপডেট সময় ০৯:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২