ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

নির্বাচন নিয়ে যা জানালেন ১১ দেশের ২১ পর্যবেক্ষক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের হয়েছে। ভোটাররা বাধাহীনভাবে ভোট দিতে পেরেছেন জানিয়েছেন এগারো দেশের ২১ পর্যবেক্ষক।

সোমবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে প্রেস কনফারেন্সে তারা এসব তথ্য জানান।

এদিন, দুভাগে বিভক্ত হয়ে জাতীয় প্রেসক্লাবে আবারও প্রেস কনফারেন্সে রেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক মানের, অবাধ ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে বলে জানান তারা।

পর্যবেক্ষকরা জানিয়েছেন, ৪১টি কেন্দ্র পরিদর্শনে কোথাও ভোটারদের কোনোভাবে প্রভাবিত করা হয়নি। সংঘাতবিহীন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তারা উৎসাহিত এবং অভিভূত বলেও মন্তব্য করেন।

সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা বলেন, নির্বাচনের দিন আমরা সকাল ৮টা থেকে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছি। আমরা ঢাকা সিটির ৩০টির বেশি ভোটকেন্দ্র পরিদর্শন করে সন্তোষজনক ভোটার উপস্থিতি লক্ষ করেছি। অনেক নারীকে দেখেছি তারা স্বাধীনভাবে তাদের ভোট দিয়ে গেছেন।

কাসাকা বলেন, “অন্তত ২৫টি ভোট কেন্দ্রে আমি নিজে উপস্থিত ছিলাম। এসব কেন্দ্রে বিকাল ৩টা পর্যন্ত ১১ থেকে ৬৯ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।”

তিনি বলেন, “নির্বাচনের দিন আমরা অনেক ভোটারের সঙ্গে কথা বলে জেনেছি, ভোটাররা ভোটকেন্দ্রে কোনো ধরনের বাধার মুখে পড়েননি। এছাড়া কোনো ভোটারকে বা ভোট কেন্দ্রে কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি।”

জাপান, ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, জার্মানি, মালদ্বীপ, নেপাল, ইরাক, থাইল্যান্ড, আয়ারল্যান্ডের ২১ জন পর্যবেক্ষক অংশ নেন সংবাদ সম্মেলনে।

রবিবার(৭ জানুয়ারি) দিনভর তারা ঘুরেছেন বিভিন্ন ভোটকেন্দ্রে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়ও জানিয়েছিলেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে ছিল নানা প্রশ্ন। আর দ্বাদশ নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ১১ দেশের ১২৭ জন বিদেশিকে অনুমতি দেয় নির্বাচন কমিশন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে যা জানালেন ১১ দেশের ২১ পর্যবেক্ষক

আপডেট সময় ০১:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪