ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

চাঁদপুরে যাত্রীবাহী বাসে আগুন।

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে রোডে আগুনে পুড়েছে পাকিং এ থাকা আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ৬ জানুয়ারী শনিবার ভোর ৩ টায় আগুন লাগার দৃশ্য চোখে পড়তেই বাসে ঘুমিয়ে থাকা চালক ও হেলপার বাস থেকে লাফিয়ে বের হতে গিয়ে গুরুতর আহত হয়। বর্তমানে তারা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। স্থানীয়রা জানান, দেশের বিভিন্ন স্থানে বিএনপি হরতাল ডাকার পর থেকেই বাস-ট্রেনসহ বিভিন্ন পরিবহনে দুর্বৃত্তরা আগুন লাগাচ্ছে এবং এতে অনেকেই হতাহত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায়ও হরতালের সমর্থনে শহরে বিএনপির নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে মশাল মিছিল করেছে। এরপর ভোরে বাসে আগুন লাগার ঘটনাটি রাজনৈতিক নাশকতা কিনা এ নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি।গাড়িটির চালক আহত নাছির উদ্দিন বিপ্লব ও হেলপার খোকন মিয়া বলেন, আমরা গাড়িতে রাতে ঘুমিয়েছিলাম। ভোর বেলা আগুন লাগার দৃশ্য চোখে পড়তেই গাড়ি থেকে লাফিয়ে নামার সময় আমরা আহত হই।আনন্দ পরিবহনের মালিক শম্ভু চন্দ্র দাস বলেন, হেলপার খোকনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে।তাছাড়া গাড়ির চালকও বেশভাবে আহত হয়েছে।
গাড়িটি গতকাল নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকেও নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।চাঁদপুরের ফায়ার স্টেশন কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আমরা টিম নিয়ে যাওয়ার পূর্বেই বাসের সিট ও গ্লাস আংশিক পুড়ে গেছে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ মুহসীন আলম বলেন, কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে যাত্রীবাহী বাসে আগুন।

আপডেট সময় ১১:৩১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪