ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজুর-সুবর্ণা দম্পতিকে ঘিরে অনিয়মের অভিযোগ ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

বিশ্ব বিপণন শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, আমি জেনে আনন্দিত যে তৃতীয় ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট (ইডব্লিওএমএস) ৬-৭ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কোটলার ইমপ্যাক্টের কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ (এনইজি) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করছে। এই উপলক্ষে আমি সংশ্লিষ্ট সবাইকে আমার শুভেচ্ছা জানাই।

তিনি আরও বলেন, মহামারি ও যুদ্ধ উভয়ের প্রভাবই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অত্যধিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায়, যা আমদানি-নির্ভর দেশগুলোকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলেছে। বিপণন একটি শৃঙ্খল, যা সারা বিশ্বের মানুষের কাছে প্রয়োজনীয় জিনিসগুলো সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, শীর্ষ সম্মেলনটি সমাজে ইতিবাচক প্রভাব আনতে বর্তমান বিশ্ব বাজার পরিস্থিতির ওপর আলোকপাত করবে। শেখ হাসিনা বলেন, আমাদের সরকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসা, উদ্যোক্তা, ই-কমার্স, আইটি সেক্টর ইত্যাদি ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ চালু করার জন্য জামানত-মুক্ত ব্যাংক ঋণ পাওয়ার ব্যবস্থা আছে।

প্রধানমন্ত্রী বলেন, লিঙ্গ ভারসাম্যের নীতির দ্বারা পরিচালিত, সরকার দরিদ্র, প্রান্তিক এবং যারা পিছিয়ে আছে তাদের সুবিধার জন্য তার প্রচেষ্টা উৎসর্গ করেছে।

তিনি বলেন, উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রেখে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে চলেছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় বিশ্ব বিপণন সম্মেলনের সফলতা কামনা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

বিশ্ব বিপণন শীর্ষ সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট সময় ০৯:১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২