ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ ফোনালাপ ফাঁস থেকে প্রত্যাহার, রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর তূর্যের মৃত্যুতে জি এম কাদেরের গভীর শোক গণহত্যা রোধে ভেটো সীমিত করার ফরাসি-মেক্সিকান উদ্যোগে যোগ দেবে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত মুশফিকের মিয়ানমারে স্কুলে বিমান হামলা, শিশুসহ নিহত অন্তত ৩০ এবার ঢাকায় আসছেন শাকিরা? অপরাধীদের কোনো ছাড় নয়: মিঠাপুকুরে পুলিশের বিশেষ মহড়া ও সাঁড়াশি টহল মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী

নৌকার ওপর মাহির ট্রাক!

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীক পেয়েছেন তিনি। অন্যদিকে ওই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী।

নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর হাতে ছোট একটি টয় ট্রাক নিয়ে ওই আসনের ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন মাহি। ফেসবুকে পোস্ট করছেন নির্বাচনী প্রচারণামূলক নানা পোস্ট।

সেই ধারাবাহিকতায় সোমবার (১ জানুয়ারি) ফেসবুকে একটি পোস্ট করেছেন মাহিয়া মাহি। দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, বছরের প্রথম দিন নৌকায় করে ট্রাক পার হয়ে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। সঙ্গে জুড়ে দিয়েছেন শেষে বেশ কিছু ইমোজি।

মাহির পোস্ট করা ছবিতে দেখা যায়, নৌকায় চড়ে নদী পার হচ্ছেন মাহি। সঙ্গে আছেন তার স্বামী রাকিব সরকার। এ সময় মাহির হাতে দেখা গেছে তার নির্বাচনের প্রতীক ‘ট্রাক’।

রাজশাহীর গোদাগাড়ী-তানোর উপজেলায় ভোটারদের কাছে প্রতিদিন ছুটে যাচ্ছেন মাহি। ভোট চেয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। বলছেন নানা ধরনের উন্নয়নের কথা। নির্বাচনে জয়ী হলে সাধারণ মানুষের পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করছেন এ প্রার্থী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীর কালুখালীতে আ. লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির জনসমাবেশ

নৌকার ওপর মাহির ট্রাক!

আপডেট সময় ০৫:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪