ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪ স্ত্রী পালিয়ে যাওয়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন স্বামী আমাদের নেতা মানবিক, কোনো বৈষম্য হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল দুর্ভাগ্যবশত হাসিনার ভাষায় কথা বলছে: স্থানীয় সরকার মন্ত্রী ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের সঞ্জিতের ধর্মান্তর, বিয়ে, ২০ লাখ টাকা ও পিতৃপরিচয়ের জটিলতা ও প্রতারণা সালমান শাহ হত্যা মামলা : খলনায়ক ডনকে কারাগারে আটক রাখার আবেদন বালিয়াডাঙ্গীতে স্কুলের ৪৭ শতক জমি নিয়ে বিরোধ, উদ্ধারে মানববন্ধন

৭৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ শারজাহগামী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম। ওই যাত্রীর নাম মোহাম্মদ আলী।

শনিবার (৫ নভেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম বিমানবন্দরের একটি দল শনিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে কাঁধ ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম বা ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা বৈদেশিক মুদ্রা জব্দ করে। যাত্রীর নাম মোহাম্মদ আলী। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। যাত্রীর কাছ থেকে ছয়টি মোবাইল ফোনও পাওয়া যায়।

সূত্র জানায়, গ্রেপ্তার মোহাম্মদ আলী চলতি বছরে মোট ছয় বার আন্তর্জাতিক ভ্রমণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে শুল্ক গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর!

৭৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী গ্রেপ্তার

আপডেট সময় ০২:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২